দৈনিক সংবাদ দিগন্ত

কুষ্টিয়ায় সাবেক মেয়র আনোয়ার আলীর বাড়িতে অভিযান, এলাকাবাসীর বাধায় গ্রেফতার ব্যর্থ

কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আনোয়ার আলীর বাড়িতে অভিযান চালাতে গিয়ে এলাকাবাসীর বাধার মুখে পড়েছে পুলিশ।শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‌্যাব যৌথভাবে ওই অভিযান পরিচালনা করে।স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানের সময় আনোয়ার আলীর বাড়িতে তার ছেলে পারভেজ আনোয়ার তনুসহ কয়েকজন অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা অভিযানে বাড়ির বিভিন্ন অংশে তল্লাশি করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।আরও পড়ুন , দৌলতদিয়ায় মাদকবিরোধী অভিযানে হামলা, হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই এ সময় এলাকাবাসী বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাদের বাধার মুখে সাবেক মেয়র আনোয়ার আলীকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।এ বিষয়ে আনোয়ার আলী দাবি করেন, কোনো ওয়ারেন্ট ছাড়াই তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, যা আইনসিদ্ধ নয়।অন্যদিকে, পুলিশ জানায় কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবস্থানের তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়, তবে ভেতরে কাউকে পাওয়া যায়নি।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কুষ্টিয়ায় সাবেক মেয়র আনোয়ার আলীর বাড়িতে অভিযান, এলাকাবাসীর বাধায় গ্রেফতার ব্যর্থ