ঢাকার ধামরাইয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে দুই ডিলারকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। (২৯ সেপ্টেম্বর) উপজেলার বাথুলী ও বারবাড়ীয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃআল মামুন।অভিযানে বাথুলীর আনোয়ার এন্টারপ্রাইজকে আরও পড়ুন, রাজধানীতে ভোরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত১ লাখ টাকা এবং বারবাড়ীয়ার সেলিম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে কি না, তা তদারকি করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগ প্রশাসনের নজরে আসার পর এই অভিযান পরিচালনা করা হয়।ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।