দৈনিক সংবাদ দিগন্ত

ডিবি’র বিশেষ অভিযানে আফজাল নাছের আটক

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এক-এগারো সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে পরিচিত ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক মো. আফজাল নাছেরকে গ্রেফতার করেছে। সোমবার (৩০ মার্চ) ভোরে মিরপুর ডিওএইচএস-এর ১২ নম্বর সড়কের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়।আরো পড়ুন , নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। এর আগে এক-এগারো সরকারের দুই বিতর্কিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকেও ডিবি গ্রেফতার করেছে। তারা বর্তমানে রিমান্ডে রয়েছেন।

ডিবি’র বিশেষ অভিযানে আফজাল নাছের আটক