দৈনিক সংবাদ দিগন্ত

রাজধানীতে ভেজাল ওষুধ উদ্ধার গ্রেপ্তার ৩

রাজধানীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, রাজধানীতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।ডিএমপি সূত্র জানায়, উদ্ধার করা ওষুধগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এগুলো কোথায় সরবরাহের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।আরও  পড়ুন, নয়াপল্টনে এসি মেরামতের সময় বিস্ফোরণে মেকানিকের মৃত্যুঅভিযান ও গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। সেখানে উদ্ধারহওয়া ভেজাল ওষুধের পরিমাণ, অভিযানের স্থান, গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে নেওয়া আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।ভেজাল ওষুধের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব ওষুধের উৎস ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

রাজধানীতে ভেজাল ওষুধ উদ্ধার গ্রেপ্তার ৩