দৈনিক সংবাদ দিগন্ত

শ্রেষ্ঠ টিআই সম্মাননা পেলেন লামার গোবিন্দ চন্দ্র দাস

বান্দরবান দায়িত্ব পালনে নিষ্ঠা ও পেশাদারত্বের স্বীকৃতি হিসেবে ‘শ্রেষ্ঠ টিআই (সেপ্টেম্বর ২০২৬)’ সম্মাননা পেয়েছেন বান্দরবানের লামা ট্রাফিক বিভাগের ইনচার্জ গোবিন্দ চন্দ্র দাস। বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। লামা বাজারে যানজট নিয়ন্ত্রণ, যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ট্রাফিক আইন বাস্তবায়নে দায়িত্ব পালন করছেন গোবিন্দ চন্দ্র দাসসহ ট্রাফিক বিভাগের সদস্যরা।আরও  পড়ুন, গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে ‘জামাই সোহেলের’ দাপট স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের ভাষ্য, তাঁর দায়িত্ব গ্রহণের পর বাজারে যানজট কিছুটা কমেছে। নিয়মিত আইন প্রয়োগ ও ট্রাফিক ব্যবস্থাপনার ফলে সড়কে চলাচলও আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এ সম্মাননা তাঁকে আরও উৎসাহিত করবে এবং লামার সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের কার্যক্রম আরও গতিশীল হবে।

শ্রেষ্ঠ টিআই সম্মাননা পেলেন লামার গোবিন্দ চন্দ্র দাস