এশিয়ান গেমস দিয়ে দীর্ঘ বিরতির পর টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে প্রত্যাবর্তনের এই মঞ্চে মাঠে নামার আগেই ছিটকে যেতে হলো তাকে। জাপানের নাগোয়ায় দলের সঙ্গে পৌঁছানোর পর থেকেই জ্বরে ভুগছিলেন শান্ত। টানা চার দিন ধরে চলা জ্বর কমেনি। পরীক্ষায় তার শরীরে ইনফেকশনের উপস্থিতি পাওয়া গেছে। তবে ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট এসেছে নেগেটিভ।জাতীয় ক্রিকেট দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান জানিয়েছেন, টানা জ্বরে শান্ত শারীরিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন। এশিয়ান গেমসের ম্যাচ চলাকালীন তার পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরার সম্ভাবনা কম। তাই উন্নত চিকিৎসা ও পর্যাপ্ত বিশ্রামের জন্য তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার উদ্দেশে জাপান ছাড়ার কথা রয়েছে এই ব্যাটারের।আড়ও পড়ুন,মেসির জাদুকরী ফ্রি-কিক, তবুও শেষ মুহূর্তে মায়ামির হারএক বছরের বেশি সময় পর এশিয়ান গেমস দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন শান্ত। গত বছরের মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিনি সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন।এদিকে এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে আগামীকাল কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। জাপানের নিশিনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।শান্তকে ছাড়া গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ কেমন দল নিয়ে মাঠে নামে, এখন সেটিই দেখার বিষয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।