দৈনিক সংবাদ দিগন্ত

রায়পুরে তিন সন্তানসহ গৃহিণীকে ঘর থেকে বাহিরে রেখে তালা - ৩ দিন ধরে এক কাপড়ে খোলা আকাশের নিচে জীবন যাপন

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া গ্রামের  চাঁনমিয়া পাটোয়ারী বাড়িতে স্ত্রী ও তিন সন্তানকে মারধর করে ঘর থেকে বের করে দিয়ে বসতঘরের গেটে  তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মো: রিপন নামের এক প্রবাস ফেরত  ব্যক্তির বিরুদ্ধে। (৩ এপ্রিল) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, গত তিন দিন ধরে তালাবদ্ধ ঘরের সামনে খোলা আকাশের নিচে দুই মেয়ে ও এক ছেলে সন্তানকে নিয়ে অবস্থান করছেন ভুক্তভোগী ফাহিমা আক্তার। রোদ-বৃষ্টি,ঝড় উপেক্ষা করে মানবেতর জীবনযাপন করছেন পরিবারটি ।ভুক্তভোগী ফাহিমা আক্তার জানান, দীর্ঘ প্রায় ২৪ বছর আগে রিপনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। প্রায় সাত মাস আগে রিপন প্রবাস থেকে দেশে ফেরার পর থেকেই তার আচরণে পরিবর্তন দেখা দেয়।আরো পড়ুন , এনজিও ঋণ মামলায় ৫০ হাজার টাকার ঋণ বিতর্কে গৃহবধূ গ্রেফতারফাহিমার অভিযোগ, প্রবাসে থাকাকালে রিপন অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং পরে ঢাকার এক নারীকে বিয়ে করেন। দেশে ফেরার পর থেকেই তিনি তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন।তিনি আরও অভিযোগ করে বলেন , তার স্বামী প্রায়ই বাবার বাড়ি থেকে ৫ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দিতেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মারধর করা হতো। এমনকি তার ননদও এ নির্যাতনে সহযোগিতা করতেন বলে  তিনি দাবি করেন।বলেন, “কয়েকদিন আগে রিপন ও তার বোন আমাকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। পরে ২০-২৫ জন লোক নিয়ে এসে ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়। একপর্যায়ে আমার সন্তানদেরও ঘর থেকে বের করে দেওয়া হয়। তিন দিন ধরে আমরা খোলা আকাশের নিচে আছি। বৃষ্টি হলেও আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।আরো পড়ুন , শ্রমিক দিবসে লক্ষ্মীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি সহ নানা কর্মসূচী পালনস্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি সমাধানে একাধিকবার সালিশ বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত পক্ষ তাতে অংশ নেয়নি।এ ঘটনায় ভুক্তভোগী ফাহিমা আক্তার আইনগত প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।এ বিষয়ে অভিযুক্ত রিপন বলেন, “আট মাস আগেই তাকে তালাক দেওয়া হয়েছে। এখন সে আমার ঘরে থাকার কোনো অধিকার রাখে না। তাই আমি আমার ঘরে তালা লাগিয়েছি। রায়পুর থানার অফিসার ইনচার্জ শাহীন মিয়া জানান, অভিযোগ পেয়ে  ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে।  তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রায়পুরে তিন সন্তানসহ গৃহিণীকে ঘর থেকে বাহিরে রেখে তালা - ৩ দিন ধরে এক কাপড়ে খোলা আকাশের নিচে জীবন যাপন