দৈনিক সংবাদ দিগন্ত

সৈনিক স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ, গোবিন্দগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তাসলিমা আক্তার তিশা নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা রেকর্ড, সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার, ২২ আগস্ট দুপুর ১২টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের মারিয়া গ্রামে তাসলিমার বাবা মো. খলিলুর রহমান মন্ডলের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ এলাকার কয়েকশ নারী-পুরুষ অংশ নেন।তাসলিমার পরিবারের অভিযোগ, ২০২৩ সালের ২১ জুলাই ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার লাউযুথি গ্রামের আনিসুর রহমানের ছেলে জুবায়দুর রহমানের সঙ্গে তাসলিমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাসলিমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ পরিবারের।পরিবারের দাবি, ২০২৩ সালের ২০ ডিসেম্বর নির্যাতনের শিকার হয়ে তাসলিমা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশের সহায়তায় তাকে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের নথিতে ‘Domestic Violence’ ও মাথায় আঘাতের উল্লেখ ছিল বলেও দাবি করেছেন তার বাবা।পরিবারের আরও অভিযোগ, বিভিন্ন সময়ে সালিশের মাধ্যমে নির্যাতন না করার অঙ্গীকার করলেও পরে পরিস্থিতির পরিবর্তন হয়নি।আরও  পড়ুন, সংবাদ প্রকাশের জেরে চকরিয়ায় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ মৃত্যুর কয়েক দিন আগে তাসলিমাকে বাড়ির সামনে পুকুরপাড়ে নিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন স্বজনরা।খলিলুর রহমানের দাবি, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ভোরে তাসলিমাকে হাসপাতালে নেওয়া হয়। সকাল ৮টা ১৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার স্বামী এর আগেই ফোনে মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন—এ নিয়ে পরিবারের পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছে।পরিবারের দাবি, ময়নাতদন্তে তাসলিমার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় ভুল্লী থানায় অপমৃত্যু মামলা হলেও প্রায় আট মাসেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি হয়নি।মানববন্ধন থেকে তিন দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে—ভুল্লী থানার অপমৃত্যু মামলা নম্বর ৩৭/২৫-কে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হত্যা মামলা হিসেবে রেকর্ড, সুষ্ঠু তদন্ত করে ১৫ দিনের মধ্যে চার্জশিট দাখিল এবং অভিযুক্ত স্বামী ও তার পরিবারের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত জুবায়দুর রহমান বা তার পরিবারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সৈনিক স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ, গোবিন্দগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন