দৈনিক সংবাদ দিগন্ত

কক্সবাজারের মাতামুহুরিতে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণে গুলি সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ৬

অপরাধ দমনে পুলিশ বদ্ধপরিক। তারেই নিরিখে  কক্সবাজারের মাতামুহুরীতে পুলিশ  বিশেষ অভিযান চালিয়ে ৩টি  আগ্নেয়াস্ত্র, ৮২৫ রাউন্ড  গুলি, ৫৫ রাউন্ড পিস্তলের গুলিসহ বিপুল পরিমাণে  সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।(১৪ সেপ্টেম্বর)  সোমবার ভোররাতে এই উপজেলায় বদরখালীর বিভিন্ন স্থানে   পৃথক অভিযান চালায় এ সময় অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার  করা হয়। গ্রেপ্তারকৃতরা  হল -রাজিব ওরফে শুটার রাজিব (২৬), নমি উদ্দিন ওরফে নমি ডাকাত (৪০), জসিম উদ্দিন ওরফে জসু ডাকাত (২৬), মো. সাগর রানা ওরফে শুটার সাগর (২০), জহুরা বেগম (৪৫) ও শহর বানু (৫৫)। পুলিশ জানায়  গ্রেপ্তার ব্যক্তিরা অস্ত্র তৈরি, কেনাবেচা, ভাড়া দেওয়া এবং সংঘবদ্ধ ডাকাতির সঙ্গে জড়িত। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনায় কক্সবাজারের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানের তত্ত্বাবধানে এবং চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজ ও থানার ওসি মো. আরিফুর রহমানের নেতৃত্বে দুর্বার  বিশেষ অভিযান পরিচালিত হয়।পুলিশ জানান   রাতে মাতামুহুরীর উপজেলার  লাল ব্রিজ এলাকায় অবস্থানকালে খবর আসে পশ্চিম ছনুয়া পাড়ার একটি বসতঘরে ডাকাতদল ডাকাতির প্রস্তুতির জন্য অবস্থান নেন। আগে হতে তারা জড়ো হতে থাকে। আরও  পড়ুন ,নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ টাঙ্গাইলের ‘সেতু’ এনজিওর দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধেএদিকে  দুর্গম  এলাকা হওয়াতে বাধ্য হয়ে  পায়ে হেঁটে গিয়ে  সূত্র ধরে ঘটনাস্থলের বসতবাড়িটি ঘেরাও করে পুলিশ। এ পর্যায়ে  পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের কিছু সদস্যরা  গাঢাকা দিতে সক্ষম হলেও   পাঁচজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। পুলিশ জানায় এসময়  একটি দুইনালা রাইফেল, একটি একনালা রাইফেল, একটি শর্টগান, ৫৮ রাউন্ড রাইফেলের গুলি, ৫৫ রাউন্ড পিস্তলের গুলি, দুটি তাজা কার্তুজ, দুটি খোসা, একটি ক্লিনিং রড, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং ছয়টি মোবাইল ফোন অভিযানে উদ্ধার করা হয় । গ্রেপ্তার ব্যক্তিরা অস্ত্র তৈরি, কেনাবেচা, ভাড়া দেওয়া এবং সংঘবদ্ধ ডাকাতির সঙ্গে জড়িত।পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে  দ্বিতীয় দফায়  শহর বানুকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ির  পুকুর লোকিয়ে রাখা অবস্থায়  একটি প্লাস্টিকের বস্তা থেকে উদ্ধার করা হয় আরও ৭৬৭ রাউন্ড রাইফেলের গুলিসহ  মোট উদ্ধার করা  হয় ৮২৫ রাউন্ড রাইফেলের গুলি। পুলিশ জানায়   জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অস্ত্র ও গুলি তৈরি, কেনাবেচা এবং ডাকাতদের কাছে অস্ত্র ভাড়া দেওয়ার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সড়ক ডাকাতি, মাছের ঘোনায় ডাকাতি এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ডাকাতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।  এ ব্যাপারে তাদের  বিরুদ্ধে অস্ত্র আইন ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক মামলা রুজু করা হয়েছে বলে সূত্র জানা গেছে।

 কক্সবাজারের মাতামুহুরিতে  আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণে গুলি সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ৬