অসুস্থ সাবেক কমিশনার কামালকে দেখতে গেলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ওসমান গনি শিমুল
লামা পৌরসভার তিনবারের নির্বাচিত সাবেক কমিশনার কামাল গুরুতর অসুস্থ হওয়ায় তাকে দেখতে গেছেন লামা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ওসমান গনি শিমুল।জানা গেছে, গত ৪ আগস্ট ২০২৬ তারিখে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাবেক কমিশনার কামাল। তার অসুস্থতার খবর পেয়ে ওসমান গনি শিমুল তার বাসায় গিয়ে খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। আরও পড়ুন, “জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পুলিশ লাইন্স স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণএ সময় তিনি সাবেক কমিশনার কামালের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তিনি উপস্থিত সবার কাছে কামালের দ্রুত আরোগ্যের জন্য দোয়া করার আহ্বান জানান।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে লামা পৌরসভার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী সাবেক কমিশনার কামালের অসুস্থতার খবরে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।