দৈনিক সংবাদ দিগন্ত

দ্বিতীয় দফায় বাড়ল সাজেকের পর্যটনবাহী গাড়ির ভাড়া

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে খাগড়াছড়ি থেকে সাজেক যাতায়াতে পর্যটনবাহী সাফারি, জিপ ও পিকআপের ভাড়া ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে। একই সঙ্গে মাহিন্দ্রা ও সিএনজি চালিত যানবাহনের ভাড়া ২০০ টাকা বাড়ানো হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে বলে জানিয়েছেন সাজেক রিসোর্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম।নতুন ভাড়ার তালিকা অনুযায়ী, খাগড়াছড়ি থেকে সকালে সাজেক গিয়ে বিকেলে ফিরে আসার জন্য একটি পর্যটনবাহী গাড়ির ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯ হাজার টাকা। এক রাত যাপনসহ যাওয়া-আসায় ভাড়া ১০ হাজার ৫০০ টাকা। এক রাত অবস্থান করে নির্ধারিত পর্যটনকেন্দ্রগুলো ঘুরে দেখার প্যাকেজে গাড়িভাড়া ১২ হাজার ৫০০ টাকা। দুই রাত যাপনের ক্ষেত্রে ভাড়া ১৩ হাজার ৫০০ টাকা এবং দুই রাত অবস্থানসহ বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখার প্যাকেজে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার টাকা।আরও পড়ুন, শরীরে মরিচের গুঁড়া ছিটানোর পর গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগএ ছাড়া খাগড়াছড়ি থেকে দেবতা পুকুর, আলুটিলা গুহা, রিছাং ঝর্ণা, তারেং ও ঝুলন্ত ব্রিজ ঘুরে একই দিনে ফিরে আসার জন্য গাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৫০০ টাকা। পানছড়ি, অরণ্য কুটির ও মায়াবিনী লেকসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে আসার জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫০০ টাকা।খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটি যাওয়া-আসার জন্য নতুন গাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫০০ টাকা। সেখানে এক রাত অবস্থান করলে অতিরিক্ত ২ হাজার টাকা দিতে হবে।সংশ্লিষ্টরা জানান, চলতি বছরে এ নিয়ে দ্বিতীয় দফায় সাজেকগামী পর্যটনবাহী যানবাহনের ভাড়া বাড়ানো হলো। এর আগে গত মে মাসে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এক দফায় গাড়িভাড়া ১ হাজার টাকা বাড়ানো হয়েছিল। এবারও জ্বালানি ও পরিবহন পরিচালনার ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে নতুন করে ভাড়া সমন্বয় করা হয়েছে।সাজেক রিসোর্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সাজেক যাতায়াতে পর্যটনবাহী সাফারি, জিপ ও পিকআপের ভাড়া সামঞ্জস্য করা হয়েছে। সংশ্লিষ্ট সমিতিগুলোর প্রতিনিধিদের নিয়ে বৈঠকের পর নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।

দ্বিতীয় দফায় বাড়ল সাজেকের পর্যটনবাহী গাড়ির ভাড়া