২২ নভেম্বর রবিবার সকাল ১০ টায় গাজীপুর মহানগর ১৮ নং ওয়ার্ড টিএন্ডটি ওয়্যারলেস রোড নতুন ভবনে নবনিযুক্ত গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণে সাংবাদিক দের সাথে কথোপকথন কালে তিনি বলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষকে দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি, এ সময় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন গাউকের নতুন চেয়ারম্যান। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, বিএনপি'র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। রবিবার সকালে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নলজানী এলাকার নিজ দপ্তরে দায়িত্ব গ্রহণ করেন। এসময় সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, গাজীপুরকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে সকলের সমন্বয়ে কাজ করা হবে।আরও পড়ুন,৮ দফা দাবি আদায়ে কোটালীপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষকে একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলা হবে। প্রতিষ্ঠান প্রধান দুর্নীতিগ্রস্ত থাকলে পুরো প্রতিষ্ঠান কলঙ্কযুক্ত হয়। তার কাছে কোন দুর্নীতির সুযোগ নাই বলেও জানান তিনি। দায়িত্ব গ্রহণকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নবনিযুক্ত উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য অর্থ প্রশাসন জনাব দেওয়ান মাহমুদ, উন্নয়ন কর্তৃপক্ষের সচিব জনাব শেখ মহিউদ্দিন, রিপন কুমার রায়, মোহাম্মদ মুরাদ আলী খান, নিরাপত্তা তত্ত্বাবধায়ক আশীষ মন্ডল, সহ সকলে নবনিযুক্ত গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।