মাদারীপুর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ ফজলে এলাহী মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান পরিচালনা কালে মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকা হতে ০৮ (আট) কেজি গাঁজা উদ্ধারসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান ।আরও পড়ুন, সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত-২০পরিচালনাকালে ১৭/০৯/২০২৬ খ্রি. রাত ২১.৪০ ঘটিকায় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন গঙ্গাবর্দ্দী সাকিনস্থ আমগ্রাম ব্রীজের ঢালে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামি ১। মুকুল শেখ(৪০), পিতা শওকত শেখ, সা- বাগাট, থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ এর দখল হতে ০৮ (আট) কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।