গত মঙ্গলবার রাত আনুমানিক বারোটার দিকে বগুড়ার কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় থানার এস আই ব্রজেন চন্দ্র মাহাতো এবং এ এস আই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাহালু পৌরসভার সাগাটিয়া নয়াপাড়া গ্রাম থেকে ৪ কেজি গাঁজা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল বারিক ( ৩২) কে গ্রেফতার করেছেন।আরও পড়ুন, যশোরে ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন, স্বাস্থ্যঝুঁকি ও ফসলহানির অভিযোগ গ্রেফতারকৃত আব্দুল বারিক সিরাজগঞ্জ জেলা সদরের ধানগড়া খাঁপাড়া গ্রামের মৃত আব্দুল বাছেদ ওরফে বাচ্চুর পুত্র। কুখ্যাত মাদকসম্রাট আব্দুল বারীক দীর্ঘদিন যাবত কাহালু পৌরসভার পৌর পাড়া এলাকায় ভাড়া বাসায় অবস্থান করে দিনে ও রাতে প্রকাশ্যে মাদক ব্যবসা করত বলে জানা যায়।এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ সূত্রে জানা যায়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।