সুপারি বাগানের আড়ালে গাঁজা চাষের আস্তানা, ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৪টি গাঁজা গাছ জব্দ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি সুপারি বাগানের আড়ালে গোপনে গাঁজা চাষের অভিযোগে অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক চাষের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে গেলেও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর মোল্লাপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানের সময় সুপারি বাগানের ভেতর থেকে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি এবং প্রায় ২ ফুট উচ্চতার আরও দুটি সতেজ গাঁজা গাছ উদ্ধার করে জব্দ করা হয়।আরও পড়ুন, খাগড়াছড়িতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদনপুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মো. মাজেদুল ইসলাম মঞ্জু (পিতা: মৃত শবেদ আলী) অভিযানের খবর টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ফলে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাকে আটকের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।ভূরুঙ্গামারী থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সীমান্তবর্তী এলাকায় মাদক উৎপাদন, পাচার ও বিস্তার রোধে পুলিশের বিশেষ নজরদারি এবং সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।পুলিশের মতে, সীমান্তঘেঁষা অঞ্চলের ঘন সুপারি বাগানকে আড়াল হিসেবে ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি মাদক চাষের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।