গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
সিরাজগঞ্জ রায়গঞ্জের সোনাখাড়া ইউপির বন্দিহার গ্রামে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। খবর পেয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। ৪ মার্চ বুধবার সকালে এ ঘটনা ঘটে, নিহত তাপস মাহাতো (২০) ওই গ্রামের সুশীল চন্দ্র মাহাতোর ছেলে। পরিবার সূত্রে জানা যায়, সকালে সুশীল চন্দ্র মাহাতো ছেলের ঘরের দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের পেছনের জানালা দিয়ে তাকিয়ে দেখেন,আরো পড়ুন , মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাটকা উদ্ধারতাপস মাহাতো শয়নকক্ষের ভেতরে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছেন। এ দৃশ্য দেখে তিনি চিৎকার করলে পরিবারের সদস্যরা ছুটে আসেন। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।