সাম্প্রতিক সময়ে বোমা হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণসহ নানা নাশকতা প্রতিরোধে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সরকারের বর্তমান ভূমিকাকে ‘ধরি মাছ না ছুঁই পানি’ ও ‘আই ওয়াশ’ আখ্যা দিয়ে তিনি বলেন, এতে ফ্যাসিস্ট ও তাদের দোসররা উৎসাহিত হচ্ছে।আরও পড়ুন,মুঠোফোনে কল করে দেশ ছেড়ে চলে যাওয়ার ও টুকরা টুকরা করার হুংকারজুলাই গণহত্যার বিচারে ধীরগতির অভিযোগ তুলে হামিদুর রহমান আযাদ বলেন, দণ্ডপ্রাপ্ত ও সাজাপ্রাপ্ত আসামিরা কারাগারে বিশেষ সুবিধা ভোগ করছে, যা সরকারের আনুকূল্যের বিষয়টি স্পষ্ট করে। বাসে আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ সময় তিনি আগামী ২১ নভেম্বর নির্ধারিত সিলেট অভিমুখে লংমার্চ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। সড়কপথের বেহাল দশা এবং বিকল্প রেলপথে ব্যবস্থাপনাগত জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, পরবর্তীতে শীর্ষ নেতাদের বৈঠকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে ১১-দলীয় ঐক্যের বিভিন্ন শরিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।