দৈনিক সংবাদ দিগন্ত

মাদক-চাঁদাবাজের গডফাদারদের তালিকা প্রভাবশালীদের দিকেই যাচ্ছে : এডিসি জুয়েল

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন করে বিস্ফোরক তথ্য দিয়েছেন মো. জুয়েল রানা।একটি অনুষ্ঠানে তিনি বলেন, অপরাধ দমনে যেসব ব্যক্তিকে সাধারণত সহায়তা হিসেবে ব্যবহার করা হয়, তদন্তে তাদের মধ্যেই অপরাধের গডফাদারদের সন্ধান মিলছে।তিনি বলেন, “আমরা যখন তদন্ত করি, তখন দেখি যাদের আমরা ফোন দিই, সহযোগিতা নিই—তারাই অনেক ক্ষেত্রে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক।”তার মতে, অনেক প্রভাবশালী ব্যক্তি সামাজিক অবস্থান ও পদ-পদবি ব্যবহার করে অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।আরও  পড়ুন , দোহারে দিনদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তদন্তের অপেক্ষায় পুলিশতিনি আরও অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে শীর্ষ সন্ত্রাসীদের বিভিন্ন সামাজিক বা রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে, এমনকি ভবিষ্যৎ নির্বাচনের স্বার্থেও তাদের কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে।এডিসি জুয়েল রানা জানান, এসব বিষয়ে একটি বিস্তারিত তালিকা তৈরি করে সরকারের কাছে পাঠানো হয়েছে। ইতোমধ্যে কিছু অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।তিনি বলেন, “ইনশাআল্লাহ, বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।”পুলিশের এই বক্তব্যে রাজধানীর অপরাধ দমন কাঠামো এবং অপরাধীদের সঙ্গে প্রভাবশালী চক্রের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।আরও পড়ুন , রাজধানীজুড়ে খোঁড়াখুঁড়ির , দুর্ভোগ উন্নয়নের নামে জনভোগান্তি চরমে

মাদক-চাঁদাবাজের গডফাদারদের তালিকা প্রভাবশালীদের দিকেই যাচ্ছে : এডিসি জুয়েল