বয়স যে শুধু একটি সংখ্যা—ফুটবলের সেই চিরন্তন সত্য আবারও প্রমাণ করতে চলেছেন স্পেনের অ্যাঞ্জেল মাতেওস গঞ্জালেস। আগামী রবিবার মাঠে নামলে তিনি হয়ে যাবেন স্পেনের আনুষ্ঠানিক ফুটবল ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়।৭০ বছর বয়সী গঞ্জালেস খেলবেন স্পেনের পঞ্চম স্তরের ফুটবল লিগে সিডি কোলুঙ্গা দলের হয়ে। ম্যাচটি অনুষ্ঠিত হবে প্রাভিয়ানো দলের বিপক্ষে। একসময় তিনি ছিলেন পেশায় খনি শ্রমিক। ৪৩ বছর বয়সে প্রতিযোগিতামূলক ফুটবল থেকে অবসর নিলেও ফুটবলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। বর্তমানে তিনি ক্লাবটির গোলরক্ষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছিলেন।আরও পড়ুন, চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়ল আর্সেনাল টানা ১৩ ম্যাচ অপরাজিততার দীর্ঘদিনের অবদান এবং ফুটবলের প্রতি ভালোবাসার স্বীকৃতি হিসেবে ক্লাব কর্তৃপক্ষ তাকে এই ম্যাচের দলে অন্তর্ভুক্ত করেছে। ক্লাব জানিয়েছে, এটি কোনো রেকর্ড ভাঙার উদ্দেশ্য নয়, বরং তার প্রতি সম্মান জানানো। সিডি কোলুঙ্গা-এর পক্ষ থেকে জানানো হয়, গঞ্জালেস ফুটবলের প্রতি ভালোবাসা, ধৈর্য ও নিবেদনের এক অনন্য উদাহরণ। তাদের মতে, যারা শুধু বয়স দেখে বিচার করেন, তারা ফুটবলের প্রকৃত মূল্যবোধ বুঝতে পারেন না।আরও পড়ুন, শুধু সাকিব নয়, একই সংকটে মাশরাফি দুর্জয়ও তামিমের বার্তানিজের অনুভূতি জানাতে গিয়ে গঞ্জালেস বলেন, বয়স সত্তরের ঘরে পৌঁছালেও তিনি এখনো নিজেকে চটপটে মনে করেন। তিনি স্মৃতিচারণ করে জানান, আগে ফুটবল অনেক ভিন্ন ছিল, কাদা মাঠেও খেলতে হতো। এই ম্যাচে তার অংশগ্রহণ এখন কেবল সময়ের অপেক্ষা। ফুটবল বিশ্বের কাছে এটি একটি অনুপ্রেরণাদায়ক ও ব্যতিক্রমী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।