ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত দুধ ব্যবসায়ী মহাসড়ক অবরোধ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন নামে এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপের চালক।মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার পাটধারী বাজার এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, সাদ্দাম হোসেন নাটোরের সিংড়া থেকে পিকআপ নিয়ে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। পাটধারী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে ঘটনাস্থলেই সাদ্দাম হোসেনের মৃত্যু হয়। আহত হন পিকআপচালক।দুর্ঘটনার পর পুলিশ যথাসময়ে ঘটনাস্থলে আসেনি—এমন অভিযোগ তুলে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। তাদের দাবি, পুলিশকে একাধিকবার খবর দেওয়া হলেও প্রায় তিন ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।আরও পড়ুন, মাদারীপুর সদর থানা হতে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ডিবি পুলিশপুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে আহতদের উদ্ধার এবং নিহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার সুযোগ পাওয়া যেত বলে অভিযোগ করেন স্থানীয়রা।পরে নিহতের মরদেহ মহাসড়কে রেখে অবরোধ করেন তারা। এতে ঢাকা-পাবনা মহাসড়কে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।তবে পুলিশের বিরুদ্ধে অবহেলার অভিযোগ অস্বীকার করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা। পুলিশের দাবি, দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।পরে স্থানীয়দের বুঝিয়ে সড়ক থেকে মরদেহ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।