দৈনিক সংবাদ দিগন্ত

দেশে খাদ্যশস্যের মজুদ ২০.৬০ লাখ টন ছাড়াল, নিরাপদ অবস্থানে সরবরাহ ব্যবস্থা

দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার ৫০৭ মেট্রিক টন ছাড়িয়েছে। খাদ্য অধিদপ্তরের দৈনন্দিন খাদ্যশস্য পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, সরকারি গুদামগুলোতে ১৭ জুন পর্যন্ত চাল, গম ও ধান মিলিয়ে মোট খাদ্যশস্য মজুদ রয়েছে উল্লেখযোগ্য পরিমাণে।এর মধ্যে চালের মজুদ ১৫ লাখ ৯৬ হাজার ৫৭৯ মেট্রিক টন, গমের মজুদ ৩ লাখ ৩৬ হাজার ৮৩১ মেট্রিক টন এবং ধানের মজুদ ১ লাখ ৬১ হাজার ৮৪ মেট্রিক টন।আরও  পড়ুন , দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরেরফ্লোটিং মজুদসহ মোট খাদ্যশস্যের পরিমাণ দাঁড়িয়েছে ২০ লাখ ৬০ হাজার ৫০৭ মেট্রিক টনে।খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দেশে বর্তমানে যে মজুদ রয়েছে তা নিরাপদ সীমার মধ্যে রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো ঝুঁকি নেই।চলতি অর্থবছরে অভ্যন্তরীণ উৎস থেকে বোরো সংগ্রহ অভিযানও চলমান রয়েছে। ১৭ জুন পর্যন্ত ৭ লাখ ১৮ হাজার টনের বেশি খাদ্যশস্য সংগ্রহ করা হয়েছে।এছাড়া ২০২৫–২০২৬ অর্থবছরে সরকারি ও বেসরকারি খাতে মোট ৮৫ লাখ টনের বেশি খাদ্যশস্য আমদানি করা হয়েছে বলে জানানো হয়।

দেশে খাদ্যশস্যের মজুদ ২০.৬০ লাখ টন ছাড়াল, নিরাপদ অবস্থানে সরবরাহ ব্যবস্থা