দৈনিক সংবাদ দিগন্ত

৮০ বছর বয়সে না ফেরার দেশে আবদুস সাদেক

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি খেলোয়াড়, কোচ ও সংগঠক আবদুস সাদেককে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।রবিবার দুপুর ১২টার দিকে বনানী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। এসময় মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।এর আগে সকাল ১১টায় রাজধানীর বনানী ওল্ড ডিওএইচএস মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হাফেজ মাওলানা মুফতি আবদুস সাকুর। এতে অংশ নেন পরিবারের সদস্য, ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।জানাজা শেষে দেশের শীর্ষ ক্রীড়া সংগঠন ও ক্লাবগুলোর পক্ষ থেকে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। এর মধ্যে ছিল আবাহনী লিমিটেড ঢাকা, মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ হকি ফেডারেশন, মেরিনার্স ক্লাব ও আজাদ স্পোর্টিংস ক্লাব।এর আগে শনিবার বসুন্ধরা আবাসিক এলাকার বায়তুস আরো পড়ুন , ৫ বছরে ৯ হাজার কিমি খাল খননের পরিকল্পনা সরকারেরসোবহান জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।শনিবার সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুস সাদেক। তিনি দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ছোট ভাই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং বড় ছেলে টি স্পোর্টসের সিইও ইশতিয়াক সাদেক।অবিভক্ত পাকিস্তান জাতীয় হকি দলের তারকা খেলোয়াড়, বাংলাদেশের প্রথম জাতীয় হকি দলের অধিনায়ক, এবং আবাহনী লিমিটেডের প্রথম ফুটবল ও হকি অধিনায়ক হিসেবে আবদুস সাদেক দেশের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়া অঙ্গনে।

৮০ বছর বয়সে না ফেরার দেশে আবদুস সাদেক