দৈনিক সংবাদ দিগন্ত

গঙ্গাচড়ায় স্থানীয় সাংবাদিকদের ক্রিকেট টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ‘মিডিয়া পাওয়ার্স’

রংপুরের গঙ্গাচড়ায় স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘প্রেসমিট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬’।সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মাঠে গঙ্গাচড়া প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।‘সততা, সৌহার্দ্য, সাংবাদিকতা ও খেলায় ঐক্য’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতার প্রতিটি ম্যাচ ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ব্যাট-বলের লড়াই ও দর্শকদের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আয়োজকদের ভাষ্য, পেশাগত ব্যস্ততার বাইরে সাংবাদিকদের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করাই ছিল এ আয়োজনের উদ্দেশ্য।টুর্নামেন্ট উপভোগ করতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের বিভিন্ন ব্যক্তি এবং স্থানীয় বাসিন্দারা মাঠে উপস্থিত ছিলেন।আরও  পড়ুন, লক্ষ্মীপুর পৌরসভায় ৮৬ কোটি ৬১ লাখ টাকার বাজেট ঘোষণাফাইনালে ‘মিডিয়া পাওয়ার্স’ দল ‘মিডিয়া চ্যালেঞ্জার্স’কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন গঙ্গাচড়া প্রেস ক্লাবের সভাপতি সাজু আহাম্মেদ লাল এবং সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু।টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য জি এম মাসুদুর রহমান শিমু–দৈনিক মুক্ত খবর-এর স্টাফ রিপোর্টার ও বিজয় টিভির উপজেলা প্রতিনিধি–ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।দৈনিক মানবজমিন-এর গঙ্গাচড়া উপজেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আব্দুল বারী স্বপন বলেন, ‘‘এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক আন্তরিকতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করতে সহায়ক হবে।’’আয়োজকেরা জানান, সাংবাদিকদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও সুস্থ ক্রীড়াচর্চা জোরদারে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

গঙ্গাচড়ায় স্থানীয় সাংবাদিকদের ক্রিকেট টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ‘মিডিয়া পাওয়ার্স’