ডিএমপিতে রদবদল, ক্রাইম অ্যান্ড অপারেশনসে দায়িত্ব পেলেন ওসমান গনি
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনি-কে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।রোববার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত অফিস আদেশে এই পদায়নের বিষয়টি জানানো হয়।ডিএমপির অন্যতম গুরুত্বপূর্ণ শাখা ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের দায়িত্ব এতদিন পালন করছিলেন । আরও পড়ৃন, দুই ধাপে নয়, একবারেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনায় আজ বৈঠক অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. নজরুল ইসলাম। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর তিনি এই দায়িত্বে ছিলেন।সম্প্রতি এস.এন. নজরুল ইসলামকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-তে বদলি করা হলে তার স্থলাভিষিক্ত হন মোহাম্মদ ওসমান গনি।ডিএমপির এই নতুন পদায়নের মাধ্যমে রাজধানীতে অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং বিশেষ অভিযান পরিচালনায় ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।