চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ারের বিরুদ্ধে ৩৭ জন স্বাস্থ্যকর্মীর লিখিত অভিযোগ
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে সেচ্ছাচারিতা, আর্থিক অনিয়ম ও অশালীন আচরণে ক্ষুব্ধ হয়ে জেলা সিভিল সার্জন বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন চন্দনাইশ ও দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পদে কর্মরত ৩৭ জন স্বাস্থ্যকর্মী। অভিযোগ পেয়ে গত ১১ আগস্ট বিষয়টি তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। কমিটির সদস্যরা হলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. সৌনম বড়ুয়া, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. জেবুন্নেসা, এম.ও(ডিসি) ডা. মো. নুরুল হায়দার সিভিল সার্জন কার্যালয়।আরও পড়ুন, ২০ লক্ষাধিক টাকার মালামাল লুঠ চন্দনাইশ বৈলতলীতে প্রবাসীর বসতগৃহে ডাকাতি সংঘটিত এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. রশ্মি চাকমা বলেছেন, অভিযোগের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছেন, তারা প্রতিবেদন দাখিল করবেন। একটি অংশ আগামী দিনের টেন্ডার বাণিজ্যে ফায়দা লুঠতে তিলকে তাল করার চেষ্টা করছে। তবে ক্যাশিয়ার শহীদও ভালো লোক নয়। চন্দনাইশের অধিবাসী স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক ক্যাশিয়ার সোহানুর রহমানকে এই পদে বহাল করার পাঁয়তারা করছে একটি মহল। তারা পরবর্তীতে তাকে সরানোর চেষ্টায় রয়েছে বলে জানান।