দৈনিক সংবাদ দিগন্ত

কাউলতিয়ায় হাতিয়াব পুলিশ ক্যাম্প উদ্বোধন, আইনশৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

গাজীপুর মহানগরীর সদর থানাধীন কাউলতিয়া এলাকার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে হাতিয়াব পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উদ্যোগে এ পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।অনুষ্ঠানে পুলিশ কমিশনার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মতামত ও পরামর্শ শোনেন। এ সময় তিনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চুরি-ছিনতাই-ডাকাতি প্রতিরোধ এবং মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।আরও  পড়ুন, রায়পুরায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিততিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।নতুন এ পুলিশ ক্যাম্পের মাধ্যমে কাউলতিয়া ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার হবে এবং চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের তৎপরতা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

কাউলতিয়ায় হাতিয়াব পুলিশ ক্যাম্প উদ্বোধন, আইনশৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান