কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা-বাটবিলা সড়কের পাশের দৃষ্টিনন্দন পদ্মবিল এখন বিনোদনপ্রেমী মানুষের কাছে এক দারুণ আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর হাজারো পদ্মফুলের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে প্রতিদিন, বিশেষ করে প্রতি শুক্রবার এখানে ছুটে আসছেন হাজার হাজার দর্শনার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে পদ্মবিলের রূপ ছড়িয়ে পড়ার পর থেকেই দূর-দূরান্ত থেকে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুরা এখানে ভিড় জমাচ্ছেন। কেউ আসছেন পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ প্রিয়জনকে সঙ্গে নিয়ে প্রকৃতির সান্নিধ্যে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে চান। দর্শনার্থীদের এই আনন্দঘন ভ্রমণকে আরও উপভোগ্য ও স্বস্তিদায়ক করতে গড়ে উঠেছে ‘ক্যাফে মেঘ বিলাস’। গড়ভাঙ্গা ও মণিরামপুর উপজেলার বাটবিলা সড়কের পদ্মবিলের মনোরম পরিবেশে অবস্থিত এই ক্যাফেটি ভ্রমণপিপাসুদের জন্য প্রকৃতির মাঝে এক প্রশান্তির ঠিকানায় পরিণত হয়েছে।আরও পড়ুন, সোনারগাঁয়ে অপরাধ দমনে পুলিশের অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ১১জলাবদ্ধ বিলে ফুটে থাকা গোলাপী পদ্মের সৌন্দর্য উপভোগ, প্রিয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা কিংবা প্রকৃতির কাছাকাছি বসে একটু আড্ডা দেওয়া—সব মিলিয়ে দর্শনার্থীদের কাছে ক্যাফে মেঘ বিলাস যোগ করেছে নতুন মাত্রা। ব্যস্ত জীবনের একঘেয়েমি ভুলে পরিবার-পরিজন বা বন্ধুদের নিয়ে ছুটির একটি বিকেল উপভোগ করতে আপনিও ঘুরে আসতে পারেন কেশবপুর উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত এই গড়ভাঙ্গা-বাটবিলার মনোরম পদ্মবিল ও ‘ক্যাফে মেঘ বিলাস’ থেকে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।