সখীপুরে বন্ধুদের টাকায় মায়ের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
সখীপুর উপজেলার কালিদাস গ্রামে কলতান বিদ্যানিকেতনের এসএসসি পাসের আনন্দে মিষ্টি না কিনে সহপাঠীর ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা তুলে দিয়েছিল একদল শিক্ষার্থী। এবার সেই উদ্যোগে নগদ অর্থ নিয়ে পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অসুস্থ ওই মায়ের চিকিৎসায় নগদ ২ লাখ টাকা পৌঁছে দিলেন তিনি।শনিবার, ২২ আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান উপজেলার কালিদাস গ্রামে কলতান বিদ্যানিকেতনে গিয়ে প্রধানমন্ত্রীর ওই অর্থ নাঈম সিকদারের দাদার হাতে তুলে দেন।সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের মানবিক উদ্যোগের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসায় প্রধানমন্ত্রী নাঈমের ক্যানসার আক্রান্ত মা লাইলী বেগমের চিকিৎসায় সহযোগিতা করেছেন।শিক্ষার্থী নাঈম সিকদার বলেন, তার মা লাইলী বেগম বর্তমানে সিরাজগঞ্জের খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। প্রধানমন্ত্রী তাদের পরিবারের খোঁজখবর নিয়ে এবংমায়ের চিকিৎসায় সহযোগিতায় নগদ অর্থ দেওয়ায় তিনি খুবই আনন্দিত।তিনি আরও বলেন, কয়েক মাস আগে তার বাবা আব্দুল সিকদার ধারদেনা করে কাতারে যান। সেখানে এখনো কোনো কাজ পাননি। এ অবস্থায় মায়ের শরীরে ক্যানসার শনাক্ত হওয়ায় তাদের পরিবার ।আরও পড়ুন, ঈশ্বরদীতে খরিপ মৌসুমে বিনামূল্যে সার-বীজ পেলেন ৩২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদিশাহারা হয়ে পড়ে। এমন সময় সহপাঠীরা এসএসসি পাসের আনন্দের মিষ্টির টাকা দিয়ে পাশে দাঁড়ায়।এখন প্রধানমন্ত্রীর সহযোগিতা পাওয়ার তিনি নতুন করে সাহস পাচ্ছেন।উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতনের পরিচালক মো. আমিনুল ইসলাম বাদল বলেন,শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগে যেমন আমি আপ্লুত হয়েছিলাম তেমনি তাদের উদ্যোগ প্রধানমন্ত্রীর নজরে গিয়ে সহযোগিতা পাওয়ায় নাঈমের পরিবার ও বিদ্যালয়ের সবাই আনন্দিত।উল্লেখ্য, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের কয়েক দিন আগে নাঈমের মা লাইলী বেগমের শরীরে ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন হলেও আর্থিকভাবে অসচ্ছল পরিবারটির পক্ষে তা জোগাড় করা কঠিন হয়ে পড়ে। বিষয়টি জানার পর নাঈমের সহপাঠীরা সিদ্ধান্তনেয়, এসএসসি পাসের আনন্দে মিষ্টিমুখ না করে সেই টাকা বন্ধুর মায়ের চিকিৎসায় দেওয়া হবে।গত ১৬ আগস্ট তারা নাঈমের দাদা আব্দুস সাত্তার সিকদারের হাতে ৪০ হাজার টাকা তুলে দেয়। পরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরাও এই উদ্যোগে যুক্ত হন।বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে তা প্রধানমন্ত্রীর নজরে আসে।শনিবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মায়ের চিকিৎসায় দুই লাখ নগদ অর্থ পৌঁছে দেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। এ উপলক্ষে শনিবার দুপুরে কলতানবিদ্যানিকেতনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।