প্রথমবার বিশ্বকাপের নকআউটে কেপ ভার্দে, বিদায় সৌদি আরবের
২০২৬ ফিফা বিশ্বকাপে নতুন ইতিহাসের জন্ম দিয়েছে কেপ ভার্দে। গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে সৌদি আরব-এর বিপক্ষে ০-০ গোলে ড্র করেই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে দেশটি।চার ম্যাচে প্রয়োজনীয় পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলোতে উঠেছে কেপ ভার্দে। ছোট একটি দেশ হয়েও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দারুণ লড়াই করে এবারের বিশ্বকাপের অন্যতম চমক হয়ে উঠেছে তারা।গ্রুপ পর্বে কেপ ভার্দে স্পেন-এর সঙ্গে গোলশূন্য ড্র করে। এরপর উরুগুয়ে-এর বিপক্ষে ২-২ গোলে ড্র এবং সৌদি আরবের বিপক্ষে ০-০ গোলে ড্র করে গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রহ করে। আরও পড়ুন, চেকদের উড়িয়ে শতভাগ জয় নিয়ে শেষ ষোলোয় মেক্সিকোবিশ্লেষকদের মতে, পুরো টুর্নামেন্টে তাদের সংগঠিত রক্ষণভাগই ছিল সবচেয়ে বড় শক্তি।অন্যদিকে, বড় প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে আসা সৌদি আরবের জন্য এবারের আসর ছিল হতাশার। উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও স্পেনের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হার দলটিকে চাপে ফেলে। শেষ ম্যাচে জয় তুলে নিতে ব্যর্থ হওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের।এদিকে গ্রুপের অপর ম্যাচে স্পেন ১-০ গোলে উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে। রানার্সআপ কেপ ভার্দের সামনে এখন আরও কঠিন পরীক্ষা। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।