সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি রাগীব আলীকে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের
ঢাকাস্থ সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং রাগীব রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির অন্যতম পৃষ্ঠপোষক, সিলেটের ডাকের সম্পাদক মন্ডলীর সভাপতি ড. সৈয়দ রাগীব আলীকে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এক বিবৃতিতে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ছানু মিয়া ও সাধারণ সম্পাদক হারিছ আলী, সংগঠনিক সম্পাদক কামাল খান সহ নেতৃবৃন্দ বলেন, ব্যক্তি উদ্যোগে দানবীর রাগীব আলী আর্থ-সামাজিক উন্নয়নে ও আর্তমানে তার সেবায় যে অসাধারণ অবদান রাখছেন, তা জাতি আজীবন তার এ অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। নেতৃবৃন্দ মহান আল্লাহ তায়ালার দরবারে দানবীর ড. সৈয়দ রাগীব আলীর উত্তরোত্তর সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করেন। আরও পড়ুন, কোটালীপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাপ্রেসক্লাবের পক্ষে অভিনন্দন জ্ঞাপনকারীরা হলেন, গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ছানু মিয়া, সিনিয়র সহ-সভাপতি শাহান উদ্দিন নাজু, সহ-সভাপতি শাহ আলম,সহ-সভাপতি রফিকুল ইসলাম আনসারী, ,সহ সাধারন সম্পাদক এইচ এম সেলিম, সহ-সাধারণ সম্পাদক দারা খান, সহ সাধারণ সম্পাদক সেলিম আহম, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল/ খান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ রিপন,কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক হযরত মাও. আব্দুল হাসিব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুবের আহমদ সার্জন, প্রশিক্ষণ বিষয় সম্পাদক মোঃ নুরুল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল আবিদ, সহ প্রচার সম্পাদক মোঃ সুলেমান হোসেন, দপ্তর সম্পাদক কবির আহমদ,সহ দপ্তর সম্পাদক সাইফল ইসলাম, সদস্য লায়েক আহমদ,তবারক আলী,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম,এ মালেক,মজির উদ্দিন ও মুজিবুর রহমান।