মহেশপুর কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গতকাল মঙ্গলবার দিন ব্যাপী ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্র্যান্সফরমেশন ফর নিউটিশন এণ্টার প্রেনরশিপ এ্যাণ্ড রেসিলিয়েন্স ইন বাংলাশেদ (পাটনার) এর আওতায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।আরও পড়ুন, আদমদীঘিতে মহিলা সহ গ্রেপ্তার ৪, গাজা উদ্ধারমহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগ্রীর বিশ্বাস। আরও পড়ুন, মহেশপুরে ভাতিজার ষড়যন্ত্রে ফুফুর লোনের ৬ লাখ টাকা ছিনতাই, আটক ৩অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ী ঝিনাইদহের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ কামরুজ্জামান,মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিসুর রহমান, কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন বাথানগাছি গ্রামের আফরোজা খাতুন, আজমপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন, মাঠিলা গ্রামের কামরুজ্জামান, সাংবাদিক লুৎফর রহমান প্রমুখ।