দৈনিক সংবাদ দিগন্ত

‘আমাকে নিয়ে কুৎসিত ভাষায় ওয়াজ করেছে’, বিচার চাইলেন রুমিন ফারহানা

রুমিন ফারহানা জাতীয় সংসদে ওয়াজ মাহফিলে নারী সংসদ সদস্যদের নিয়ে আপত্তিকর ও কুৎসিত বক্তব্য দেওয়ার অভিযোগ তুলেছেন। তিনি বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন। তিনি বলেন, আমার আগে আমার এক সহকর্মী সংসদে কথা বললেন যা দুঃখজনক।আরও পড়ুন, সিসিইউতে চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থার উন্নতিরুমিন ফারহানা একটি ইংরেজি গণমাধ্যমের প্রতিবেদন উল্লেখ করে বলেন, স্পিকার, আমি আরেকটি খবর আনতে চাই। আজকে একটি খবর প্রকাশিত হয়েছে, এই সংসদে উপস্থিত আমি এবং আমার দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে একজন সংসদ সদস্য ওয়াজ মাহফিল করেছেন। তিনি কদাকার ও কুৎসিত ভাষায় বক্তব্য দিয়েছেন। আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি। আমি সংসদে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। আপনি বিষয়টিকে দেখবেন।আরও পড়ুন, প্রধানমন্ত্রীর দপ্তরে তিন নতুন বিশেষ সহকারীতবে রুমিন ফারহানার দাবির পরিপ্রেক্ষিতে স্পিকার বলেন, সংসদ সদস্য, আপনি রুলস অব প্রসিডিউর পড়লে দেখবেন যে, সংবাদপত্রের রিপোর্টিং নিয়ে কোনো পয়েন্ট অব অর্ডার হয় না।

‘আমাকে নিয়ে কুৎসিত ভাষায় ওয়াজ করেছে’, বিচার চাইলেন রুমিন ফারহানা