কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতির মৃত্যুতে জেলা বিএনপি'র শোকবার্তা
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপি'র সভাপতি, কুলিয়ারচর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল মিল্লাত মিয়া মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় বাজিতপুর উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭০। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। স্বজনরা জানান, শুক্রবার ভোরে কুলিয়ারচর পৌরসভার খড়কমারা এলাকায় নিজ বাড়িতে অসুস্থতা বোধ করলে তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এদিকে তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে বিএনপি'র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. শরিফুল আলম, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালসহ অসংখ্য নেতাকর্মী তার বাড়িতে ভিড় জমিয়েছেন।আরও পড়ুন, কিশোরগঞ্জে বিয়ে বাড়িতে চাঁদা না পেয়ে উলঙ্গ হয়ে হিজড়াদের অশ্লীল অঙ্গভঙ্গি ও হুমকি"কিশোরগঞ্জ জেলা বিএনপির শোক প্রকাশ" শোকবার্তায় জানানো হয়:কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও সাবেক সফল মেয়র জনাব নুরুল মিল্লাত ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম একজন দলের নিবেদিত প্রাণ ও ধর্মপ্রাণ মানুষ হিসেবে সর্বজনশ্রদ্ধেয় ছিলেন। ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম মরহুমের রুহে আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বাদ আসর কুলিয়ারচর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পূর্ব গাইলকাটা এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।