দৈনিক সংবাদ দিগন্ত

ধামরাইয়ে নাসির উদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে নাসির উদ্দিন পাটোয়ারীকে ধামরাইয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছে ধামরাই উপজেলা ছাত্রদল।​মঙ্গলবার (৪ আগস্ট) ধামরাই উপজেলা ছাত্রদলের বিক্ষোভ প্রদর্শন ও এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।কর্মসূচিতে সভাপতিত্ব করেন, ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিন।আরও  পড়ুন, "টাঙ্গুয়ার হাওরে গণবিজ্ঞপ্তি জারি" মধ্যনগরে বাড়ছে পর্যটকের আনাগোনা​প্রতিবাদ সভায় বক্তারা বলেন, তারেক রহমানকে নিয়ে যেকোনো ধরনের অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য ধামরাইয়ের ছাত্রদল কঠোরভাবে প্রতিরোধ করবে। অবিলম্বে বক্তব্য প্রত্যাহার না করা হলে এবং জবাবদিহির আওতায় না আনা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।​কর্মসূচি শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা নাসির উদ্দিন পাটোয়ারীর জুতার মালা পরিহিত কুশপুত্তলিকা দাহ করেন এবং বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানান। এ সময় ধামরাই উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধামরাইয়ে নাসির উদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের