বৃষ্টিভেজা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ডেমরায় কিশোর নিহত, আহত বন্ধু
রাজধানীর ডেমরায় বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে মো. নাজমুল নামে ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু ইমন (১৮) আহত হয়েছেন।বুধবার রাত পৌনে ১১টার দিকে ডেমরার বাঁশেরপুল এলাকায় ঢাকা পেপার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাত পৌনে ১টার দিকে নাজমুলকে ্।আরও পড়ুন , কদমতলীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি-সংঘর্ষ, ব্যবসায়ীসহ আহত ৬ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আহত ইমন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।নিহত নাজমুল চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে ডেমরার বাঁশেরপুল এলাকায় থাকতেন এবং বাবার সঙ্গে গুঁড়া মসলার দোকানে কাজ করতেন বলে জানা গেছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।