নেত্রকোনায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. রিপন মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। ময়মনসিংহের গৌরীপুর থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।র্যাব-১৪ জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিষারন এলাকার অচিন্তপুরে অভিযান চালিয়ে রিপন মিয়াকে গ্রেফতার করা হয়।র্যাবের তথ্য অনুযায়ী, মামলা হওয়ার পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। পরে গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্ত একই এলাকার বাসিন্দা। আরও পড়ুন, তিস্তা ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে আনোয়ারুল ইসলাম মুকুল, নিজ অর্থায়নে ত্রাণ বিতরণসামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির পরিচয় ব্যবহার করে ওই কিশোরীকে বিভিন্ন সময় প্রলোভন দেখানো হতো।অভিযোগ অনুযায়ী, গত ৩০ জুলাই রাতে জরুরি কথা বলার কথা বলে কিশোরীকে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়।এ ঘটনায় কিশোরীর বাবা গত ৫ আগস্ট নেত্রকোনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।র্যাব জানিয়েছে, গ্রেফতার রিপন মিয়াকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নেত্রকোনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।