কক্সবাজারে অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের একাধিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ জন মাদক সেবনকারী, ৪ জন ধর্তব্য অপরাধে জড়িত, ১৪ জন পেনাল কোডের ২৯০ ধারায়, ৫ জন পরোয়ানাভুক্ত এবং ২ জন নিয়মিত মামলার আসামি রয়েছেন। গ্রেপ্তারকৃত মাদক সেবনকারীদের মধ্যে কক্সবাজার সদর, উখিয়াসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা রয়েছেন। এছাড়া ধর্তব্য অপরাধে গ্রেপ্তার চারজনের মধ্যে উখিয়া, মহেশখালী, কক্সবাজার পৌরসভা ও নারায়ণগঞ্জের বাসিন্দা রয়েছেন।আরও পড়ুন, লামায় নদীতে মিলল বৃদ্ধের মরদেহঅন্যদিকে, পেনাল কোডের ২৯০ ধারায় গ্রেপ্তার ১৪ জনের মধ্যে কক্সবাজার ছাড়াও ঢাকা, নেত্রকোনা, হবিগঞ্জ, কুমিল্লা ও খাগড়াছড়িসহ বিভিন্ন জেলার বাসিন্দা রয়েছেন। পাশাপাশি পাঁচজনকে আদালতের পরোয়ানামূলে এবং নিয়মিত মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।