কিশোরগঞ্জ এক্সপ্রেস কে জারিয়া পর্যন্ত বর্ধিত করনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন কে নেত্রকোনার জারিয়া পর্যন্ত বর্ধিত করনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে কিশোরগঞ্জবাসী। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন করা হয়।মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। এসময় তারা, কিশোরগঞ্জ এক্সপ্রেস নেত্রকোনা যাবেনা,, অবৈধ আবদার মানিনা মানবো না,, সহ বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধনে বক্তারা বলেন, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন এর গন্তব্য নেত্রকোনার জারিয়া পর্যন্ত বর্ধিত করনের সিদ্ধান্ত কিশোরগঞ্জ জেলার যাত্রীদের স্বার্থের পরিপন্থী। এতে কিশোরগঞ্জের যাত্রীদের ভোগান্তির সৃষ্টি হবে। বর্তমানে কিশোরগঞ্জে যে দুটো ট্রেন রয়েছে তা কিশোরগঞ্জের মানুষের যাতায়াতের জন্য যথেষ্ট নয়,আরও পড়ুন, রাজনৈতিক হামলার অভিযোগে উত্তাল পতেঙ্গা অতঃপর যুবলীগ কর্মী এনাম গ্রেপ্তার এর সাথে আরও দুটো ট্রেনের প্রয়োজন রয়েছে মানুষের যাতায়াতের সুবিধার জন্য। বক্তার আরও বলেন, কিশোরগঞ্জের যে হাওরাঞ্চলের মানুষ রয়েছে তারা হাওর থেকে এসে ঢাকা যেতে যেতে তাদের সারাদিন যায়, এই ট্রেন যদি নেত্রকোনা থেকে আসে তাহলে কিশোরগঞ্জ বাসির যাতায়াত ব্যবস্থা বাধাগ্রস্ত হবে। এই দুটো ট্রেন'ই আমাদের জন্য অপর্যাপ্ত সঠিকভাবে যাতায়াত করতে পারিনা, আমরা যখন ঢাকা থেকে আসি তখন নরসিংদী 'ই ট্রেন গুলো ভরাট হয়ে যায় , আবার এ ট্রেন গুলো যখন নেত্রকোনা থেকে আসবে তখন নেত্রকোনা আর গৌরীপুরেই এ ট্রেন গুলো ভরাট হয়ে যবে কিশোরগঞ্জ বাসী আর এ ট্রেনে যাতায়াত করতে পারবে না।আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন কে নেত্রকোনার জারিয়া পর্যন্ত বর্ধিত করনের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে পরবর্তীতে কিশোরগঞ্জের আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে দল-মত নির্বিশেষে কিশোরগঞ্জ বাসী কঠিন পদক্ষেপ নিবে বলে হুশিয়ারী দেন তারা।