চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) চারটি অত্যাধুনিক কিউ গ্যান্ট্রি ক্রেন পৌঁছেছে। দেশের প্রথম বিদেশি অপারেটর পরিচালিত এই টার্মিনালে নতুন প্রযুক্তির এসব ক্রেন সংযোজনকে বন্দর কার্যক্রমে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।শুক্রবার সন্ধ্যায় বিশেষায়িত ডেক জাহাজ ‘এমভি ল্যান হাই হং ইউন’ চট্টগ্রাম বন্দরের পিসিটি জেটিতে ভিড়ে। জাহাজটি চীনের সানি মেরিন হেভি ইন্ডাস্ট্রি থেকে আনা চারটি কিউজিসি ক্রেন বহন করে।পিসিটি পরিচালনাকারী প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটি) প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে এসব ক্রেন সংগ্রহ করেছে।আরও পড়ুন , টানা চার বছর দেশের শীর্ষ ব্র্যান্ডেড চা রপ্তানিকারক ‘সিলন’চট্টগ্রাম বন্দরের সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. নাসির উদ্দিন জানান, জাহাজটি নিরাপদে ভেড়ানোর জন্য অভিজ্ঞ পাইলট ও টাগবোট ব্যবহার করা হয়েছে।বন্দর সংশ্লিষ্টরা বলছেন, এই কিউ গ্যান্ট্রি ক্রেন কনটেইনার ওঠানামার আধুনিকতম প্রযুক্তি হিসেবে পরিচিত, যা জাহাজ থেকে দ্রুত ও নিরাপদে পণ্য হ্যান্ডলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।নতুন চারটি ক্রেন চালু হলে পিসিটির বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা ২ লাখ ৫০ হাজার টিইইউএস থেকে বেড়ে ৬ লাখ টিইইউএসে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।এর ফলে জাহাজের অপেক্ষার সময় কমবে এবং লজিস্টিক খরচও হ্রাস পাবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।