ময়মনসিংহে নিখোঁজের ৯ দিন পর কাস্টমস সিপাহির মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডের সন্দেহ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় নিখোঁজ হওয়ার নয় দিন পর কাস্টমস নিরাপত্তা শাখার এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।রোববার বিকেলে ফুলবাড়িয়ার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর এলাকার একটি পুকুর থেকে তিনটি ট্রাভেল ব্যাগ ও একটি বস্তা উদ্ধার করে পুলিশ। সেখান থেকে কাস্টমস নিরাপত্তা শাখার সদস্য রাকিব রায়হান তালুকদারের মরদেহ উদ্ধার করা হয়।পরিবার জানায়, রাকিব ঢাকার কমলাপুরে কর্মরত ছিলেন। তিনি প্রতি সপ্তাহে বাড়িতে আসতেন। গত ২৪ জুলাই বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ২৭ জুলাই পরিবারের পক্ষ থেকে ফুলবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়।আরও পড়ুন, বগুড়ায় মাদকবিরোধী গণস্বাক্ষ দেওয়াই আজাদের ওপরে হামলা : হাসপাতালে ভর্তিজিডির সূত্র ধরে তদন্ত করতে গিয়ে পুলিশ স্থানীয় একটি বাড়িতে তল্লাশি চালায়। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বাড়ির পেছনের পুকুর থেকে ব্যাগগুলো উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে বাড়ির কেয়ারটেকার রাজু মির্জাসহ কয়েকজন পলাতক রয়েছেন। তদন্তের অংশ হিসেবে রাকিবের ব্যবহৃত মোটরসাইকেলের চাবির রিংও উদ্ধার করা হয়েছে।পুলিশ বলছে, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।