সংসদে বিরোধীদের দুই দফা ওয়াকআউট, কয়েক সদস্যের মুখে কালো কাপড়
জাতীয় সংসদে অল্প সময়ের ব্যবধানে দুই দফা ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।রোববার অধিবেশন চলাকালে পৃথক দুটি বিল নিয়ে আলোচনা ও ভোটাভুটির সময় সংসদ কক্ষ ত্যাগ করেন তারা।প্রথম দফায় ‘ট্রান্সফার অব প্রপার্টি সংশোধন বিল-২০২৬’ নিয়ে ভোটাভুটির সময় ওয়াকআউট করেন বিরোধীদলীয় সদস্যরা। তবে কিছুক্ষণ পর তারা আবার অধিবেশন কক্ষে ফিরে আসেন।এরপর ‘মানবাধিকার কমিশন বিল’ নিয়ে আলোচনা শুরু হলে দ্বিতীয়বারের মতো সংসদ থেকে বেরিয়ে যান বিরোধীদলীয় সংসদ সদস্যরা। এ সময় বিলটির আলোচনায় অংশ নেননি তারা।আরও পড়ুন, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে লালবাগ থানা বিএনপির নেতা আলী আজম বহিষ্কারওয়াকআউটের আগে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, প্রস্তাবিত মানবাধিকার কমিশন বিলটি দুর্বলভাবে সংসদে উপস্থাপন করা হয়েছে।তিনি বলেন, বিলটি দুর্বল আকারে আনা হয়েছে—এ কারণে মানবাধিকার কমিশন আইনের আলোচনায় বিরোধীদল অংশ নিচ্ছে না। এরপরই ওয়াকআউটের ঘোষণা দেন তিনি।পরে বিরোধীদলীয় সদস্যরা সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান। সংসদ ভবন থেকে বের হওয়ার সময় তাদের কয়েকজনের মুখে কালো কাপড় বাঁধা দেখা যায়।একই অধিবেশনে অল্প সময়ের ব্যবধানে দুই দফা ওয়াকআউটের ঘটনায় সংসদে বিরোধীদলের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।