দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সংসদে বিরোধীদের দুই দফা ওয়াকআউট, কয়েক সদস্যের মুখে কালো কাপড়

সংসদে বিরোধীদের দুই দফা ওয়াকআউট

জাতীয় সংসদে অল্প সময়ের ব্যবধানে দুই দফা ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।রোববার অধিবেশন চলাকালে পৃথক দুটি বিল নিয়ে আলোচনা ও ভোটাভুটির সময় সংসদ কক্ষ ত্যাগ করেন তারা।প্রথম দফায় ‘ট্রান্সফার অব প্রপার্টি সংশোধন বিল-২০২৬’ নিয়ে ভোটাভুটির সময় ওয়াকআউট করেন বিরোধীদলীয় সদস্যরা। তবে কিছুক্ষণ পর তারা আবার অধিবেশন কক্ষে ফিরে আসেন।এরপর ‘মানবাধিকার কমিশন বিল’ নিয়ে আলোচনা শুরু হলে দ্বিতীয়বারের মতো সংসদ থেকে বেরিয়ে যান বিরোধীদলীয় সংসদ সদস্যরা। এ সময় বিলটির আলোচনায় অংশ নেননি তারা।

আরও  পড়ুন, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে লালবাগ থানা বিএনপির নেতা আলী আজম বহিষ্কার

ওয়াকআউটের আগে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, প্রস্তাবিত মানবাধিকার কমিশন বিলটি দুর্বলভাবে সংসদে উপস্থাপন করা হয়েছে।তিনি বলেন, বিলটি দুর্বল আকারে আনা হয়েছে—এ কারণে মানবাধিকার কমিশন আইনের আলোচনায় বিরোধীদল অংশ নিচ্ছে না। এরপরই ওয়াকআউটের ঘোষণা দেন তিনি।পরে বিরোধীদলীয় সদস্যরা সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান। সংসদ ভবন থেকে বের হওয়ার সময় তাদের কয়েকজনের মুখে কালো কাপড় বাঁধা দেখা যায়।একই অধিবেশনে অল্প সময়ের ব্যবধানে দুই দফা ওয়াকআউটের ঘটনায় সংসদে বিরোধীদলের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

বিষয় : বিরোধীদলীয় দুই দফা কালো কাপড়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সংসদে বিরোধীদের দুই দফা ওয়াকআউট, কয়েক সদস্যের মুখে কালো কাপড়

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতীয় সংসদে অল্প সময়ের ব্যবধানে দুই দফা ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।রোববার অধিবেশন চলাকালে পৃথক দুটি বিল নিয়ে আলোচনা ও ভোটাভুটির সময় সংসদ কক্ষ ত্যাগ করেন তারা।প্রথম দফায় ‘ট্রান্সফার অব প্রপার্টি সংশোধন বিল-২০২৬’ নিয়ে ভোটাভুটির সময় ওয়াকআউট করেন বিরোধীদলীয় সদস্যরা। তবে কিছুক্ষণ পর তারা আবার অধিবেশন কক্ষে ফিরে আসেন।এরপর ‘মানবাধিকার কমিশন বিল’ নিয়ে আলোচনা শুরু হলে দ্বিতীয়বারের মতো সংসদ থেকে বেরিয়ে যান বিরোধীদলীয় সংসদ সদস্যরা। এ সময় বিলটির আলোচনায় অংশ নেননি তারা।

আরও  পড়ুন, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে লালবাগ থানা বিএনপির নেতা আলী আজম বহিষ্কার

ওয়াকআউটের আগে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, প্রস্তাবিত মানবাধিকার কমিশন বিলটি দুর্বলভাবে সংসদে উপস্থাপন করা হয়েছে।তিনি বলেন, বিলটি দুর্বল আকারে আনা হয়েছে—এ কারণে মানবাধিকার কমিশন আইনের আলোচনায় বিরোধীদল অংশ নিচ্ছে না। এরপরই ওয়াকআউটের ঘোষণা দেন তিনি।পরে বিরোধীদলীয় সদস্যরা সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান। সংসদ ভবন থেকে বের হওয়ার সময় তাদের কয়েকজনের মুখে কালো কাপড় বাঁধা দেখা যায়।একই অধিবেশনে অল্প সময়ের ব্যবধানে দুই দফা ওয়াকআউটের ঘটনায় সংসদে বিরোধীদলের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত