আওয়ামী লীগ বিচারের কাঠগড়ায়, বিএনপি জনগণের কাঠগড়ায় : নাহিদ ইসলাম
রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্য সমাবেশে কঠোর রাজনৈতিক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ ইতোমধ্যে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, আর সংস্কার না করায় বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড়িয়েছে।মঙ্গলবার অনুষ্ঠিত এই সমাবেশে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের দুই বছর পার হলেও এখনো বিচার দাবিতে রাজপথে নামতে হচ্ছে, যা অত্যন্ত হতাশাজনক।তিনি দাবি করেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, জুলাইয়ের ঘটনা এবং ওসমান হাদীর হত্যার বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় বর্তমান সরকারের টিকে থাকা কঠিন হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।আরও পড়ুন, নাশকতা ও হামলার অভিযোগে সারাদেশে পুলিশের অভিযান, আটক ৮৪নাহিদ ইসলাম অভিযোগ করেন, গত চার মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো নতুন রায় বা তদন্ত প্রতিবেদন জমা পড়েনি, যা বিচার প্রক্রিয়ায় ব্যর্থতার ইঙ্গিত দেয়।তিনি আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীকে ব্যর্থ বলে উল্লেখ করে তাদের পদত্যাগ দাবি করেন।আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে দলটি গুম, খুন ও সহিংসতার সঙ্গে জড়িত ছিল, যার ফলেই গণঅভ্যুত্থানের মুখে তাদের নেতৃত্ব দেশ ছাড়তে বাধ্য হয়।সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।