দৈনিক সংবাদ দিগন্ত

কাজল চোখের মেয়ে : তটিনী

ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী আবারও আলোচনার কেন্দ্রে। নতুন নাটক ‘কাজল চোখের মেয়ে’র সাফল্যের পর ভিউ ও প্রশংসা—দুই দিকেই এগিয়ে রয়েছেন তিনি।গত বছর নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে একজন ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তটিনী। অল্প সময়ের মধ্যেই ছোট পর্দার শীর্ষ অভিনেত্রীদের একজন হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি।সবশেষ ঈদে তার অভিনীত নাটকগুলো ছিল দর্শকপ্রিয়তার শীর্ষে। আর সম্প্রতি মুক্তি পাওয়া ‘কাজল চোখের মেয়ে’ নাটকটি মাত্র দুই সপ্তাহে ইউটিউবে ২১ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে।আরও  পড়ুন, ঢাকায় মধুমিতা সরকারজাকারিয়া সৌখিন পরিচালিত এ নাটকে তটিনী অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভানের বিপরীতে।এদিকে ‘অমর প্রেম’ নাটকটিও চার দিনের মধ্যে ৬ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। পাশাপাশি মুক্তি পাওয়া ইউটিউব ফিল্ম ‘পথহারা মন’ও দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।বর্তমানে তটিনী ব্যস্ত রয়েছেন নতুন নাটক ‘ফিরে আসার গল্প’-এর শুটিংয়ে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এ নাটকের মাধ্যমে প্রায় পাঁচ বছর পর ধারাবাহিকে ফিরছেন তিনি।তটিনীর বিশ্বাস, ‘ফিরে আসার গল্প’ নাটকের গল্প এবং তার ‘নূরজাহান’ চরিত্রটি দর্শকদের ভালো লাগবে। একই সঙ্গে সামনে আরও বেশ কিছু বড় আয়োজনের একক নাটকে দেখা যাবে তাকে।

কাজল চোখের মেয়ে : তটিনী