কাঁটাবনের ১৪ তলা ভবনে আগুন, হাসপাতালে দুইজনের মৃত্যু
রাজধানীর কাঁটাবনে একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলার দুটি ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার দিবাগত রাত ৩টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।নিহতরা হলেন মোহাম্মদ জনি, বয়স ২৫ বছর এবং মোহাম্মদ আব্দুস সালাম, বয়স ১৯ বছর। আগুন লাগার পর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আব্দুস সালামকে । আরও পড়ুন, বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার পর ভবনের ভেতরে আর কেউ আটকে নেই এবং নতুন করে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।