দৈনিক সংবাদ দিগন্ত

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী, দেশজুড়ে সরকারি নানা কর্মসূচি

যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের লক্ষ্যে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে সরকার।বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১৩ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দেবেন। দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং সশস্ত্র বাহিনীর স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে।রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, ট্রাফিক আইল্যান্ড ও লাইটপোস্ট জাতীয় ও রঙিন পতাকা এবং কালিমা তায়্যিবা খচিত ব্যানারে সজ্জিত করা হবে।এ ছাড়া বাংলাদেশ সচিবালয় মসজিদসহ দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মাহফিলের আয়োজন করা হবে। বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেও আলোচনা সভা ও প্রার্থনার আয়োজন থাকবে।আরও পড়ুন, ৬ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বৃষ্টি-বজ্রবৃষ্টির শঙ্কাইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াজ মাহফিল, সেমিনার ও টকশো সম্প্রচার, কিরাত, হামদ-নাত, কবিতা পাঠ এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে অনুষ্ঠিত হবে মাসব্যাপী ইসলামিক বইমেলা।দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ, ইসলামের শান্তি, সৌহার্দ্য, সহনশীলতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা নিয়ে আলোচনা ও প্রতিযোগিতার আয়োজন করা হবে।এ ছাড়া হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু সদন ও প্রবীণ নিবাসে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হবে।ঈদে মিলাদুন্নবী (সা.) শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রয়োজনীয় আইনশৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী, দেশজুড়ে সরকারি নানা কর্মসূচি