দৈনিক সংবাদ দিগন্ত

কর্পোরেট জগতে মাধুরী

রূপালি পর্দার সাফল্যের পর এবার ব্যবসায়িক জগতে পা রাখলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। মুম্বাইয়ের প্রিমিয়াম এলাকায় ‘ওয়ান লোধা প্লেস’-এ দীর্ঘমেয়াদি কমার্শিয়াল অফিস স্পেস লিজে নিয়েছেন তিনি।সূত্র জানাচ্ছে, অফিস ইউনিটের আয়তন প্রায় ৭৩১ বর্গফুট এবং সঙ্গে রয়েছে একটি পার্কিং স্পেস। চুক্তিতে স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন ফি এবং সিকিউরিটি ডিপোজিট অন্তর্ভুক্ত।আরো পড়ুন , নজর কাড়লেন প্রিয়াংকা লিজ চুক্তির মেয়াদ পাঁচ বছর, প্রাথমিক মাসিক ভাড়া ধরা হয়েছে প্রায় ৪ লক্ষ টাকার কিছু বেশি, এবং প্রতি বছর ভাড়া বাড়ানোর ব্যবস্থা রয়েছে।এই অফিস স্পেসে মাধুরী নতুন কর্পোরেট উদ্যোগ, ব্যবসায়িক প্রজেক্ট বা ব্র্যান্ড সংক্রান্ত কাজ শুরু করতে পারেন। চুক্তিটি ২০২৬ সালের মার্চে সম্পন্ন হয়েছে।অভিনেত্রীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ তার বিনোদন জগত থেকে ব্যবসা জগতে সম্প্রসারণের ইঙ্গিত বহন করছে। মাধুরীর এই উদ্যোগ সম্ভবত নতুন ব্র্যান্ড, প্রোডাক্ট লঞ্চ বা কর্পোরেট প্রকল্পের জন্য হবে।

কর্পোরেট জগতে মাধুরী