দৈনিক সংবাদ দিগন্ত

হরমুজ নিয়ে নতুন হুঁশিয়ারি: অবরোধ চললে পথ বন্ধ করবে ইরান

মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও নতুন মোড় নিচ্ছে। যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রাখে, তাহলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হতে পারে—এমনই কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান।শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না এবং এই পথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে।এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি আপাতত খুলে দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত সম্পূর্ণই সাময়িক এবং যুদ্ধবিরতি পরিস্থিতির ওপর নির্ভরশীল।মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক সতর্ক করে বলেন, শুধুমাত্র যুদ্ধবিরতির শর্তে এই জলপথ খোলা থাকবে। শত্রুপক্ষ বা সামরিক জাহাজগুলোর জন্য এই পথ বন্ধই থাকবে।তিনি আরও বলেন, লেবাননসহ আঞ্চলিক পরিস্থিতির অবনতি হলে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হতে পারে।অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আরো পড়ুন , বিশ্ববাজারে স্বস্তি, হরমুজ খুলতেই কমলো তেলের দামডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান নাকি হরমুজ প্রণালি খোলা রাখতে সম্মত হয়েছে এবং ভবিষ্যতে আর কখনো এটি বন্ধ করবে না।তবে বাস্তব পরিস্থিতি ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। ইরানি এক কর্মকর্তা জানিয়েছেন, বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারলেও মার্কিন নৌবাহিনীর জাহাজ এই সুবিধা পাবে না।বিশ্ব জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। কারণ, এই পথ দিয়ে প্রতিদিন বিশ্বের বড় একটি অংশের তেল পরিবহন হয়।পরিস্থিতি কোন দিকে গড়ায়—এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব।

হরমুজ নিয়ে নতুন হুঁশিয়ারি: অবরোধ চললে পথ বন্ধ করবে ইরান