দৈনিক সংবাদ দিগন্ত

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি কমেছে প্রায় ২২ টাকা

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবের মধ্যে উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েলের দাম কমিয়েছে সরকার। টানা তিন দফা বৃদ্ধির পর এবার লিটারপ্রতি প্রায় ২২ টাকা কমানো হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, মে মাসের জন্য জেট ফুয়েলের লিটারপ্রতি মূল্য কমেছে ২১ টাকা ৬৩ পয়সা এবং তা রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।আরও পড়ুন, সিলেটে সীমিত পাথর উত্তোলনের পরিকল্পনা, জরিপে যাচ্ছে সরকারসংস্থাটি জানায়, দেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ২০৫ টাকা ৪৫ পয়সা, যা গত মাসে ছিল ২২৭ টাকা ০৮ পয়সা। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।আরও পড়ুন, ২৪ ঘণ্টায় ১২ শিশুর মৃত্যু, দেশে হামে নতুন আতঙ্কবিইআরসি জানিয়েছে, ৫ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানির গড় মূল্য, এলসি নিষ্পত্তির ক্ষেত্রে ডলারের বিনিময় হার এবং ডিজেলের মূল্য পরিবর্তনের পাশাপাশি কোস্টাল ট্যাংকার ও লরির পরিবহন ব্যয় বিবেচনায় নিয়ে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, জেট ফুয়েলের দাম কমায় বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয় কিছুটা কমবে, যা ভবিষ্যতে যাত্রী ভাড়ায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি কমেছে প্রায় ২২ টাকা