দৈনিক সংবাদ দিগন্ত

জ্বালানি তেলের দাম কমানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে পূর্বের দাম বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।সোমবার ২১ সেপ্টেম্বর সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।বিবৃতিতে বলা হয় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন নিম্নমুখী। অন্যদিকে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতি বৃদ্ধি এবং জ্বালানি সংকটে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে বেকারত্ব বাড়ছে। এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনজীবনে আরও চাপ তৈরি করবে বলে মনে করছে সংগঠনটি।আরও  পড়ুন, মরিয়মের মৃত্যুতে এমপি নজরুল ও প্রথম স্ত্রীকে রিমান্ডে চায় পুলিশযাত্রী কল্যাণ সমিতির দাবি জ্বালানি তেলের দাম বাড়ার কারণে যাতায়াত ও যোগাযোগ ব্যয় বাড়ার পাশাপাশি পণ্য ও যাত্রী পরিবহণের ভাড়া এবং শিল্প উৎপাদনের খরচও বাড়তে পারে। এর প্রভাবে বিভিন্ন পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।সংগঠনটি বলছে সংকটের সময়ে সরকারের উচিত জনস্বার্থে প্রয়োজনীয় ক্ষেত্রে ভর্তুকি দিয়ে অর্থনীতি সচল রাখা এবং মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ নেওয়া।এ কারণে জরুরি ভিত্তিতে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে পূর্বের মূল্য বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

জ্বালানি তেলের দাম কমানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির